শেরপুরে ট্রাক উল্টে নিহত ২
শেরপুর ফায়ার সার্ভিসের দায়িত্বরত কমকর্তা সোহেল রানা জানান, মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার ছোনকা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি দুর্ঘটনায় পড়ে।
নিহতরা হলেন- শেরপুরের পারভবানী এলাকার জিয়াউর রহমান (৩৫) ও বাগরা এলাকার আসাদুল ইসলাম (৪৫)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকাগামী ট্রাকটি ছোনকা বাজার পার হওয়ার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে জিয়া ও আসাদ ঘটনাস্থলেই মারা যান।
