২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টাপাল্টি সমাবেশে রাজশাহীর দুর্গাপুরে ১৪৪ ধারা

একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় রাজশাহীর দুর্গাপুর পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 03:37 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে পরবর্র্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পৌরসভা এলাকায় সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে।

দুর্গাপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, কেন্দ্রীয় নেতাদের মুক্তি এবং হরতালের সমর্থনে বিকেলে দুর্গাপুর সদরে সমাবেশ আহ্বান করে বিএনপি। অন্যদিকে একই সময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালবিরোধী সমাবেশের ঘোষণা দেয়া হয়।

এতে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহার ১৪৪ ধারা জারি করেন।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে ওসি জানান।