২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ট্রেন লাইনচ্যুৎ

লালমনিরহাটের তিস্তা রেলওয়ে স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুৎ হয়েছে। এতে লালমনিরহাটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 01:21 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

তিস্তা রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মাহবুব রহমান জানান, মঙ্গলবার  সকাল পৌনে ৮টার দিকে স্টেশনের আউট সিগন্যালের কাছে লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়। ভোরে পার্বতীপুর থেকে কুড়িগ্রামের রমনার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি।

সকাল ১০টার দিকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। দুপুর ২টা নাগাদ উদ্ধারকাজ শেষ হতে পারে বলে জানান তিনি।

এদিকে ট্রেন লাইনচ্যুৎ হওয়ায় লালমনিরহাট ও বুড়িমারী থেকে পার্বতীপুর ও সান্তাহারগামী দুটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেন এবং পার্বতীপুর থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

এটি নিছক দুর্ঘটনা জানিয়ে লালমনিরহাট রেলওয়ের ডিভিশনাল ট্রাফিক সুপারিনটেনডেন্ট (ডিটিএস) মোস্তাফিজুর রহমান বলেন, এর সঙ্গে হরতালের কোনো সম্পর্ক নেই।