সিরাজগঞ্জ ডিসি অফিসে হাতবোমা বিস্ফোরণ
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় এলাকায় তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কার্যালয়ের ভেতরের দিকের একটি রাস্তায় ককটেলগুলো বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হয়নি।
জেলা প্রশাসক বিল্লাল হোসেন বলেন, বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে।
হরতাল সমর্থকরা জনগনের মধ্যে ‘প্যানিক’ সৃষ্টির জন্য লোকশূন্য ওই স্থানে ককটেল নিক্ষেপ করেছে বলে জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং পুলিশ ও র্যাবের পদস্থ কর্মকতারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
