২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার ডিসিকে বদলি

নোয়াখালী, নীলফামারী, মুন্সীগঞ্জ ও জামালপুরের জেলা প্রশাসককে (ডিসি) বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 08:26 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।

নোয়াখালীর ডিসি মো. সোহেল ইমাম খানকে বাংলাদেশে লোক প্রশাসন প্রশিক্ষাণ কেন্দ্রের পরিচালক, নীলফামারীর ডিসি এস এম মাহফুজুল হককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক করা হয়েছে।

মুন্সীগঞ্জের ডিসি মো. সাইফুল হাসান বাদলকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক করা হয়েছে।

জামালপুরের জেলা প্রশাসক মো. দেলোয়ার হায়দারকে নৌ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।