পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরবর্তীতে গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ভর্তি পরীক্ষার নতুন সময় সূচি জানানো হবে।
