চাঁদপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে চাঁদপুর শহরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
সোমবার সকালে শহরের বাসস্ট্যান্ড এ সংঘর্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলীসহ অন্তত ১০জন আহত হন।
এ সময় জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েলসহ ৫ জনকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকে।
চাঁদপুর পুলিশ সুপার মো. আমির জাফর জানান, হরতালে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ মোট ১৫ জনকে আটক করেছে। এর মধ্যে বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করা হয়।
সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, সংঘর্ষের ঘটনায় আটকদের মধ্যে ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে।
এরা হলেন- ২নং ওয়ার্ড যুবদল সভাপতি আবুল কালাম শেখ (৪০), ছাত্রদল কর্মী হাবিব ভূঁইয়া (২৪), জাকির হোসেন (২৪) ও স্বেচ্ছাসেবক দল কর্মী আমির হোসেন (২০)।
