২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে দগ্ধ মাইক্রোবাস চালক ঢাকায়

ময়মনসিংহে পিকেটারদের দেয়া আগুনে দগ্ধ মাইক্রোবাস চালক হারুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 08:40 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

রোববার সকালে তাকে এ হাসপাতালে আনা হয় বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।

শনিবার রাতে শয়মনসিংহ শহরের মুসলিম গালর্স স্কুল এলাকায় দগ্ধ হন মাইক্রোবাস চালক হারুন (২৫)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্তলাল রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হারুনের শরীরের ২৪ শতাংশ পুড়ে গেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দিন সাংবাদিকদের জানান, শনিবার রাতে স্থানীয়রা গুরুতর দগ্ধ হারুনকে হাসপাতালে নিয়ে আসেন। ভোরের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।