তাঁত শিল্পের সম্প্রসারণে সংসদে বিল
তাঁত শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে ১৯৭৭ সালের এ সংক্রান্ত অধ্যাদেশ রহিত করে নতুন আইন প্রণয়নে সংসদে বিল উত্থাপন করা হয়েছে।
পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সামরিক শাসনামলে নেয়া বিভিন্ন অধ্যাদেশ পরিবর্তন ও বাতিল করার কাজ শুরু করে। এরই আওতায় ১৯৭৭ সালের ‘বাংলাদেশ হ্যান্ডলুম বোর্ড অর্ডিন্যান্স-১৯৭৭’ বাতিল করে নতুন আইনের প্রস্তাব করা হয়েছে।
বিলে সরকার নিযুক্ত একজনকে চেয়ারম্যান করে তাঁত বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, “দেশের বস্ত্র উৎপাদনের প্রায় ৬৩ ভাগ যোগান দিচ্ছে তাঁত শিল্প। এই শিল্পে বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫ লাখ লোক নিয়োজিত রয়েছে।”
বাংলাদেশ তাঁত বোর্ড আইন, ২০১৩’ প্রণয়ন ও বাস্তবায়ন করা হলে পুনর্গঠিত বোর্ড দেশের তাঁত শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।”
এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০০১’ সংসদে উত্থাপন করেন। এটি পরীক্ষা করে সংসেদ প্রতিবেদন দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
