ফরিদপুরের পিকেটারের কারাদণ্ড
ফরিদপুরের মধুখালীতে হরতালে গাড়ি ভাংচুরের অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সন্ধ্যায় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিরউদ্দিন মাহমুদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ফয়সাল শেখকে (২৫) তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়।
ফয়সাল উপজেলা সদরের বনমালিদিয়া গ্রামের সেলিম শেখের ছেলে।
মধুখালী থানার ওসি নূরে আলম সিদ্দিকী রোববার জানান, দণ্ডিত ফয়সালের বিরুদ্ধে গত হরতালে গাড়ি ভাংচুরের অভিযোগ রয়েছে। শনিবার তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়।
ওসি আরো বলেন, আরো তিন হরতাল সমর্থক উপজেলার মেছেরদিয়ার শুকুর আলী (২১), নেছার আলী (১৯) এবং রায়পুর ইউনিয়নের আজিমউদ্দিকে (২২) দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
