চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বোমা সাদৃশ বস্তু
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনের সড়ক থেকে মাঝারি আকারের বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতের ১১টার দিকে নগরীর জামালখানে সড়কে সড়কদ্বীপে একটি টিনের কৌটা লাল টেপে মোড়ানো বস্তু দেখে প্রেসক্লাবের নিরাপত্তাকর্মীরা পুলিশকে খবর দেয়। পরে নগর পু্লিশের বিস্ফোরক নিষ্ক্রীয়কারী দল ঘটনাস্থল গিয়ে তা উদ্ধার করে।
এর আগে রাত ৯টায় নগরীর জাকির হোসেন রোডে বিটিভির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে একটি হাতবোমা সাদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানান খুলশী থানার এসআই আনসারুল করিম।
কোতোয়ালি থানার এসআই উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কৌটাটি দেখতে বোমার মতো। তবে এ বিষয়ে বিশেষজ্ঞদল এখনো নিশ্চিত হয়নি। নিরাপত্তার স্বার্থে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
