২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হাতবোমাসহ ছাত্রদল নেতা আটক

হরতাল শুরুর আগে বরিশালে বিএনপির মিছিল থেকে যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 11:54 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

শনিবার বিকালে বিকেলে নগরীর হাসপাতাল রোড থেকে সাতটি হাতবোমাসহ রফিকুল ইসলাম টিপু নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে র‌্যাব। তিনি ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর সিঅ্যান্ডবি রোডে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ভাংচুর করে এতে আগুন ধরিয়ে দেয় কয়েকজন যুবক। সন্ধ্যা ৭টার দিকে সাগরদী এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পিকেটাররা।

কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, একটি অটোরিকশায় ভাংচুর ছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

র‌্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা লে. শরফরাজ ওবায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টিপু হাতবোমা নিয়ে নগরীর হাসপাতাল রোড দ্বিতীয় গলির মন্দিরের পাশে অবস্থান করছিল। গোপনে খবর পেয়ে র‌্যাব তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তর করে।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে রোববার সকাল ৬টা থেকে সারাদেশে টানা ৮৪ ঘণ্টার হরতাল আহ্বান করেছে বিরোধী দল। হরতালের আগেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সহিংস প্রতিক্রিয়া দেখাচ্ছে ১৮দল নেতাকর্মীরা।