২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার বাসে আগুন, ভাংচুর

ঢাকার সাভারে যাত্রীবাহী বাসে আগুন ও কয়েকটি যানবাহন ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 11:31 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

১৮ দলের ডাকা হরতালের আগের রাতে শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে বাসে আগুন ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার শিমূলতলা এলাকায় ৭/৮টি যানবাহন ভাংচুর করেছে পিকেটাররা।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আনুমানিক পৌনে ১০টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে ধ্বসেপড়া রানা প্লাজার সামনে যাত্রীবাহী পাপ্পু পরিবহনের বাসটিতে আগুন দেয়া হয়।

পরে সাভার দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভালেও বাসটির ভিতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

অপরদিকে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিমূলতলা এলাকার রাত সাড়ে ৯টার দিকে হরতাল সমর্থনে পিকেটাররা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেছে।