যশোরে জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন
যশোরে জমি নিয়ে বিরোধের জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার পাগলাদহ গ্রামের বিহারী কলোনিতে মুদি দোকানি চুন্নুকে (৩০) হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
তিনি একই এলাকার শাহজাহানের ছেলে।
কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা চুন্নুকে কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।
