২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে হাতবোমায় চালক আহত

রাজধানীর মিরপুর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া হাতবোমার আঘাতে এক গাড়ি চালক আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 09:50 PM

Updated : 25 Apr 2022, 07:30 PM

তার নাম আজিজুল হক (২৫)।

তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, শনিবার রাত ৮টার দিকে আজিজুল প্রাইভেটকার চালিয়ে বনানী থেকে মিরপুরে আসছিলেন।

গাড়ি মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় পৌঁছালে, তার গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা কয়েকটি হাতবোমা ছোড়ে। এতে তিনি আহত হন।

আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তার পিঠে আঘাত লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।