পিয়াস করিমের বাড়ির সামনে হাতবোমা
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিমের বাড়ির সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ সময় ওই বাড়ির দারোয়ান এগিয়ে গেলে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
ওই দারোয়ানের নাম মোস্তফা (৪৫)।
ধানমন্ডি থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি রিকশা করে কয়েকজন যুবক পিয়াস করিমের বাড়ির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
ধানমন্ডি ৫ নম্বর রোডের ২৪ নম্বর বাড়িতে থাকেন এ শিক্ষক।
ওসি করিম জানান, বাড়ির দারোয়ান মোস্তফা (৪৫) যুবকদের ধরতে এগিয়ে গেলে গুলি করে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
