২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোল বোমায় ঝলসে গেল যুবকের শরীর

বিরোধীদলের হরতালের আগের দিন রাজধানীর শাহবাগ মোড়ে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় এক যুবকের শরীর ঝলসে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 08:27 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

তার নাম মিঠু (২২)। তিনি মিডনাইট এলিকো নামের একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করেন বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, “সন্ধ্যার পরে অফিস ছুটি হলে মিঠু একটি বাসে ঝুলে দক্ষিণ কেরানীগঞ্জ যাচ্ছিলো। এ সময় দুর্বৃত্তরা বাসটি লক্ষ করে পেট্রোল বোমা ছুড়লে তা মিঠুর শরীরে লাগে। এতে তার শরীরের ডান দিকের অংশ ঝলসে যায়।”

মিঠুর শরীরের শতকরা ১৫ ভাগ পুড়ে যাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।