২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিএনপি-জামায়াতের ১৭ জন আটক

রাজশাহীতে বিএনপি ও জামায়াতে ইসরামীর ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 08:07 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

শুক্রবার রাতে নগরীর বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) শাহ গোলাম মাহমুদ বলেন, হরতালে নাশকতা এড়াতে বিশেষ অভিযান চালিয়ে ১০নং ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি আব্দুল্লা হিল কাফিসহ বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

গত হরতালে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেয়া হয় বলেও জানান তিনি।