নোবিপ্রবির পরীক্ষা স্থগিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আগামী ১০ ও ১১ নভেম্বরের সব বর্ষের টার্ম ফাইন্যাল পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
পরীক্ষাগুলোর নতুন তারিখ এখনো জানানো হয়নি।
পরিবর্তিত তারিখ পরে ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
