২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ডাকাতদের বোমায় নিহত ১

মেহেরপুর সদরে ডাকাতদের ছোড়া বোমার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হন একজন।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 07:38 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

শুক্রবার গভীর রাতে হিজুলী গ্রামে এ হামলায় নিহত টিক্কা খাঁন (৩৩) স্থানীয় নূর মোহাম্মদের ছেলে।

আহত হাসু শেখকে (২৯) মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গ্রামবাসীরা জানান, রাত ২টার দিকে গ্রামের প্রবাসী রুহুল আমিনের বাড়িতে ডাকাতরা হামলা চালায়। তারা বাড়ির সকলকে জিম্মি করে অর্থ, স্বর্ণাংলকার ও মালামাল লুট করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে গেলে ডাকাতরা একটি বোমার বিস্ফোরণ ঘটায়।

বোমার শব্দে গ্রামবাসী ঐকবদ্ধ হয়ে প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা তাদের লক্ষ্য করে কয়েকটি বোমা ছুড়ে মারে। বোমার আঘাতে টিক্কা ও হাসু আহত হন।

মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর টিক্কা মারা যান।

সদর থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, ডাকাতদের গ্রেপ্তারে পুলিশি চেষ্টা অব্যাহত আছে।

লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।