সাভারে শ্রমিক অসন্তোষ, ১০ কারখানায় ছুটি
মজুরি বোর্ড প্রস্তাবিত ন্যূন্যতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা বাস্তবায়নের দাবি এবং শ্রমিক নিয়োগ নিয়ে অসন্তোষের কারণে আশুলিয়ায় ১০টি পোশাক কারখানায় ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি কারখানায় ভাংচুর করেছে।
এ সময় পুলিশ লাঠিপেটা করছে অভিযোগ উঠলেও পুলিশ তা অস্বীকার করেছে।
কারখানাগুলো হল আশুলিয়ার জামগড়া ও নরসিহপুর এলাকার স্টার লিংক স্টাইল লিমিটেড, ইয়াগী ফ্যাশনস লিমিটেড, গ্রীনলাইন, ডিকে গ্রুপ ও ক্যাথে এ্যাপারেলস লিমিটেড, জিরাব এলাকার সাউদার্ন ফ্যাশন লিমিটেড, রেডিয়ান্স নিট ওয়্যার লিমিটেড, ডিজাইন টেক্স লিমিটেড, টি-ডিজাইন লিমিটেড ও মাসকট গ্রুপ।
মজুরি বোর্ড শ্রমিকদের ন্যূন্যতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করলেও মালিকপক্ষ এর বিরোধিতা করছে।
পরে সকাল ৯টার দিকে সাউদার্ন ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে পাশ্ববর্তী রেডিয়ান্স, ডিজাইন টেক্স ও মাসকট গ্রুপের বাইরে থেকে ইটপাটকেল ছুড়তে থাকে।
এ সময় ওই কারখানাগুলোর শ্রমিকরা বেরিয়ে যায়। পরে কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করে।
ইটপাটকেলের আঘাতে কারখানার কয়েকটি কাচ ভেঙ্গে যায় বলে জানান তিনি।
পুলিশ কর্মকতা আরো জানান, সকাল ৯টার দিকে জামগড়া ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানায়ও একই দাবিতে শ্রমিক অসন্তোষ চলছিল।
এছাড়া সকালে স্টার লিংক স্টাইল কারখানায় শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে চাকুরি নিতে আসা শ্রমিকরা উত্তেজিত হয়ে ওই কারখানাটিসহ ইয়াগী ফ্যাশনস, গ্রিন লাইন, ডিকে গ্রুপ ও ক্যাথে এ্যাপারেলস কারখানায় ইটপাটকেল ছোড়ে।
তখন কারখানাগুলোর শ্রমিকরা বেরিয়ে এলে কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করে।
বিক্ষুব্ধদের ছুড়া ইটের আঘাতে কারখানাগুলোর জানালা ও সামনের দেয়ালের কয়েকটি কাচ ভেঙ্গে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক দাবি করেন, পুলিশ এসে বিক্ষুব্ধ শ্রমিকদের লাঠিপেটা করেছে।
তবে, শিল্প পুলিশের পরিদর্শক আব্দুস সাত্তার লাঠিপেটার কথা অস্বীকার করেছেন।
