মাগুরা ও সিরাজগঞ্জে ৫ বিএনপি নেতা আটক
হরতালে নাশকতার আশঙ্কায় মাগুরা ও সিরাজগঞ্জে বিএনপির পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে ও শুক্রবার রাতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
মাগুরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, শনিবার ভোরে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুল আলম জোয়াদ্দার ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আনজুম হাসান সুমনকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, “হরতালে নাশকতার আশংকায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে।”
এরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের এবং সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলেজোড় ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল লতিফ।
আটককৃতদের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে বলেও তিনি জানান।
