২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃদু ভূকম্পন অনুভূত

ঢাকা, সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে মৃদু ভুমিকম্প অনুভূত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 11:11 AM

Updated : 23 Aug 2022, 07:14 PM

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএসের তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা ১৬ মিনিটে ভারত সীমান্তে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪।

আবহাওয়া অধিদপ্তরের ভূ কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্ব‌রত কর্মকর্তা জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে আসামের বড়পাথর এলাকায়।

রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প ‘মাঝারি শক্তির’ বলে ধরা হলেও সিলেট বিভাগের কোথাও কোথাও এবং ঢাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয় বলে জানান তিনি। 

এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।