২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে আইনজীবী সহকারীর লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার দুদিন পর নাটোর শহরে এক আইনজীবী সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 05:52 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

মঙ্গলবার সকালে জলকর দিঘিতে নিহত জুলহাস আলী (৩৬) নাটোর আইনজীবী সহকারী সমিতির সদস্য। তিনি সদরের দিঘাপতিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

জুলহাস দীর্ঘদিন ধরে নাটোর জজকোর্টের আইনজীবী লোকমান হোসেনের সহকারীর দায়িত্ব পালন করছিলেন।

আইনজীবী লোকমান হোসেন বলেন, রোববার বিকাল পর্যন্ত তিনি আদালত চত্বরে ছিলেন। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।

সদর থানার ওসি আসলাম হোসেন বলেন, সকালে আদালত ভবনের পেছনের জলকর দিঘিতে পথচারীরা তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সকাল দশটার দিকে লাশটি উঠিয়ে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ এবং কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে বলে জানান ওসি।