২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবর্ণ এক্সপ্রেস শুক্রবারও চলবে

সুবর্ণ এক্সপ্রেস ট্রেন শুক্রবারও চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 08:37 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সুবিধায় সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।  

পূর্ব রেলের ব্যবস্থাপক তাফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ঢাকা- চট্টগ্রাম উভয় দিকে টিকেটের চাহিদা বেড়েছে।

তাই যাত্রীদের সুবিধার্থে শুধু আগামী ৮ নভেম্বর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। 

সাধারণ সময়ের মত একই সূচিতে সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে ও বিকালে ঢাকা থেকে চট্টগ্রাম ছেড়ে আসবে বলে জানান তাফাজ্জল।