২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লকবাস্টার সিনেমাসে বিশেষ সুবিধা গ্রামীণফোন গ্রাহকদের

রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ছবি দেখতে বিশেষ সুবিধা পাবেন গ্রামীণফোনের গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 12:23 AM

Updated : 23 Aug 2022, 07:13 PM

রোববার মোবাইল অপারেটর গ্রামীণফোন ও যমুনা গ্রুপের সহোযোগী প্রতিষ্ঠান ব্লকবাস্টার সিনেমার মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়।

গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই চুক্তির অধীনে গ্রামীণফোনের গ্রাহকরা ব্লকবাস্টার সিনেমায় টিকেট কিনলে বিনামূল্যে এক বাকেট পপডকর্ন পাবেন।

এছাড়া গ্রামীণফোনের স্টার গ্রাহকরা বিভিন্ন ক্যাম্পেইনে অফার পাবেন। গ্রামীণফোন এক বছরের জন্য ব্লকবাস্টার সিনেমাসের এক্সক্লুসিভ টেলিকম প্রিমিয়াম পার্টনার হবে এবং এই সময় দুই প্রতিষ্ঠান যৌথভাবে চারটি সিনেমা মুক্তি দেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

যমুনা গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম এবং গ্রামীণফোনর চিফ প্রকিউরমেন্ট অফিসার মো. আসিফ তৌহিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।