২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুঈন-আশরাফকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি

বদরনেতা আশরাফুজ্জামান ও মুঈনুদ্দিনের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে তাদের দেশে ফিরিয়ে রায় কার্যকর করার দাবি জানিয়েছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 07:58 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

রোববার দুপুরে রায় ঘোষণার পর চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানানো হয়

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব ডা. চন্দন দাশ, সমন্বয়ক শরীফ চৌহান, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমদ, অ্যাডভেঅকেট মিলি চৌধুরী, সাংবিাদিক স্বরূপ ভট্টাচার্য প্রমুখ।

একাত্তরে বুদ্ধিজীবী হত্যার ১১টি অভিযোগের সবগুলোতেই আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় ফাঁসির দণ্ড দিয়েছে ট্রাইবুনাল।
অবশ্য দুইজনই পলাতক। এদের একজন লন্ডন ও আরেকজন আমেরিকায় রয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, ডিসেম্বরের মধ্যে ঘোষিত সকল রায় বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে অবিলম্বে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানান তারা।

সমাবেশ শেষে গণজাগরণ মঞ্চের উদ্যোগে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।