২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে দুই বাসের সংর্ঘষে নিহত ৫

ঢাকার ধামরাই উপজেলায় দুটি বাসের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 08:36 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বুধবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার বাথুলি বাসস্ট্যান্ডে দুর্ঘটনায় হতাহতরা সবাই বাসদুটির যাত্রী বলে জানিয়েছেন ধামরাই থানার এসআই শহীদুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাথুলি বাসস্ট্যান্ডের কাছে সাটুরিয়া থেকে ঢাকামুখী জনসেবা পরিবহনের সঙ্গে বিপরীতমুখী এসবি লিংক পরিবহনের একটি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলে তিনজন এবং স্থানীয় হাসপাতালে নেয়ার পর আরো দুই যাত্রীর মৃত্যু হয়।”

নিহতরা হলেন- দেলোয়ারা বেগম (৫০), আব্দুল মজিদ (৩০), মজনু মিয়া (২৭), কোরবান আলী (৩০) ও মনতাজ উদ্দিন (৩০)।

তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ধামরাই থানার ওসি আব্দুর রশিদ জানান, দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

তিনি বলেন “বাস দুটি দুমড়ে-মুচড়ে গেছে।”