২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ সময়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নতুন কমিটি

দশ বছর পর ঘোষিত হল চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ২৪ সদস্যের নতুন কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 07:24 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

বুধবার কেন্দ্র থেকে এ কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন কমিটিতে ইমরান উদ্দিন হিমুকে সভাপতি ও নুরুল আজিম রণিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও কমিটিতে নয়জন সহ-সভাপতি, পাঁচজন যুগ্ম সাধারণ সম্পাদক, ছয়জনকে সাংগঠনিক সম্পাদক, একজন প্রচার ও অপর একজনকে দপ্তর সম্পাদক মনোনীত করা হয়েছে।

শেখ রাসেল জানান, পর্যায়ক্রমে ১২১ সদস্যের কমিটি পূর্ণাঙ্গ করা হবে।

২০০৩ সালের ৯ ডিসেম্বর এম আর আজিমকে সভাপতি ও সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে সর্বশেষ কমিটি হয়েছিল।

এছাড়া চট্টগ্রাম মহানগর থেকে কেন্দ্রীয় কমিটিতে পাঁচ সদস্যকে অর্ন্তভুক্ত করা হয়েছে।

এরা হলেন- উপ-প্রচার সম্পাদক আজিজ রহমান, উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ইলিয়াস উদ্দিন, সদস্য জাহেদ বিন, দেবাশীষ আচার্য্য ও মোরশেদুল আলম রাসেল।