২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ জেলায় অস্ত্র উদ্ধার, প্রাক্তন কওমি ছাত্র গ্রেপ্তার

সিলেট, চাঁদপুর ও নওগাঁয় আইনশৃংখলা বাহিনী অস্ত্র উদ্ধার করেছে। এ সময় সিলেটে দুইজন ও নওগাঁয় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

সিলেট, চাঁদপুর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 04:11 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় বাসে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত সাপাহার উপজেলার কলমুডাঙ্গা কওমি মাদরাসার প্রাক্তন ছাত্র ইয়াকুব আলী ওরফে সিয়ামকে (২০) রাজশাহীতে র‌্যাব কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা সদরের ইচাহাক আলীর ছেলে সিয়াম অনেক দিন থেকে অস্ত্র কেনাবেচায় জড়িত বলে স্বীকার করেছে বলে জানান র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর শফিক।

তিনি জানান, নওগাঁর মহাদেবপুব উপজেলার নওহাটায় সকাল ১১টার দিকে বাস থামিয়ে তল্লাশি করে সিয়ামের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে র‌্যাব।

সিলেটে দেশি অস্ত্রসহ আটক ২

বুধবার ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্ত এলাকা থেকে তিনটি দেশি অস্ত্রসহ দুই জনকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের উত্তর কালিঞ্জীবাড়ী গ্রামের মৃত হাফিজুল হকের ছেলে আবুল হোসেন(৪৩) ও রুপচেং গ্রামের মৃত একরাম আলীর ছেলে মোঃ কুতুব উদ্দিন (৩০)।

বিজিবি ৪১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাহবুব সাবের জানান,  তারা একটি কিলিং মিশনে অংশ নিতে অস্ত্র নিয়ে ভারতে অবস্থান করছিল। রাতে সীমান্ত দিয়ে ফেরার পথে বিজিবির টহল দল লালাখাল সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করে।

তাদের কাছ থেকে তিনটি দেশে তৈরি পাইপগান ও নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

চাঁদপুরে অস্ত্র ও গুলি উদ্ধার

চাঁদপুরের পুলিশ প্রশাসন পুরানবাজার রিফিউজীজ কলোনি ও পূর্ব শ্রীরামদী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

আগের দিন সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত এ অভিযানে একটি একনলা বন্দুক, ৮ রাউন্ড গুলি ও ১৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ।

তিনি জানান, পুরান বাজারে মঙ্গলবার সন্ধ্যায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির খবর পেয়ে ওই এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য সোনা মিয়ার বাড়ি থেকে তার একনলা একটি বন্দুক ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এছাড়া রিফিউজি কলোনির মৃত কেরামতের ছেলে রফিক কসাইয়ের বাড়িতে থেকে ১৫টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

গত সোমবার হরতালে ওই এলাকায় সংঘর্ষে আরজু নামে এক কিশোর মারা যায়। এ অস্ত্রগুলো সংঘর্ষে ব্যবহার করা হয়েছে।

এই ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।