২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ১৪৪ ধারা

কক্সবাজারের পেকুয়া বাজারে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 09:53 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধারা বহাল থাকবে।

পেকুয়া থানার ওসি মঈন উদ্দিন জানিয়েছেন, পেকুয়া বাজার মাঠে আওয়ামী লীগ ও বিএনপি শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রচারনা চালানো হচ্ছে।

এ ঘটনায় সংঘর্ষ এড়াতে পেকুয়া বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

এ সময়ের মধ্যে সব ধরনের মিছিল-মিটিং, সভা-সমাবেশ বন্ধ করার নিদের্শ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন।