বগুড়ায় ট্রাক উল্টে নিহত ২
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ফটকি সেতুতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এতে ঘটনাস্থলেই অজ্ঞাত দুই জন মারা যায়।
এছাড়া আহত একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
