ওয়ার্ড আ.লীগ অফিসে আগুন দেয়ার চেষ্টা, ২ শিবিরকর্মী আটক
ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয়ার চেষ্টার অভিযোগে রাজধানীর শাহজাদপুর থেকে দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের কাছ থেকে তাদের আটক করা হলো।
আটক দুজন হলেন- মো. সাহাবুদ্দিন (২৬) ও মেহেদী হাসান (২২)।
এদিকে প্রায় একই সময়ে মহাখালীর ওয়ারল্যাস গেট এলাকায় মহানগর যুবলীগের বানানী থানা কাযার্লয়ে আগুন লাগে।
বানানী থানার ওসি ভূঁইয়া মাহবুব হোসেন বলেন, “বৈদ্যুতিক গোলযোগের কারণে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ওই কার্যালয়ের দরজা-জানালা বন্ধ ছিল জানিয়ে তিনি বলেন, স্থানীয়রাই দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
