২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

শেরপুর শহরের নিউ মার্কেট থেকে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 09:08 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বুধবার দুপুরে ওই মার্কেটের সুজা কম্পিউটারের মালিক সুজা উদ্দৌলা সুজাকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, দোকানটি থেকে বিভিন্ন শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট, রেজিস্ট্রেশন কার্ড, ব্ল্যাংক রেজিস্ট্রেশন কার্ড, জাল ভোটার আইডি কার্ডসহ বিপুল পরিমাণ সার্টিফিকেট তৈরির কাগজ, কম্পিউটার, প্রিন্টার, প্রিন্টারের কালি, ফটোকপিয়ার, স্পাইরাল মেশিন, লেমিনেটিং মেশিন ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার সুজা শেরপুরের বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে। তিনি দীর্ঘদিন কম্পিউটার কম্পোজ ব্যবসার আড়ালে জাল সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র তৈরি করে আসছিল বলে পুলিশ জানায়।