২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

নাটোরের সিঙ্গাইর উপজেলায় দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 11:10 AM

Updated : 23 Aug 2022, 07:08 PM

নিহত আব্দুল গনি (২৮) উপজেলার পুঠিমারি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কোশাবাড়ী ও পুঠিমারী গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে বলে সিঙ্গাইর থানার এসআই আজিজুল মণ্ডল জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী গ্রাম কোশাবাড়ীর একদল মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুঠিমারী গ্রামে হামলা চালায়।

ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই  গনির মৃত্যু হয়।

আহতদের মধ্যে নয় জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহতদের মধ্যে কুদরত আলী (৬০) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে এসআই জানিয়েছেন।