বগুড়ায় গলাকেটে যুবককে হত্যা
বগুড়ার সদর উপজেলা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার মানিকদাইর ভাঙ্গা ব্রিজের কাছ থেকে সাবগ্রাম এলাকার রাশেদুজ্জামান রাশেদের (২৫) লাশ উদ্ধার করা হয়।
সদর থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান, শনিবার রাতে রাশেদ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। সকালে স্থানীয়রা মানিকদাইর ভাঙ্গা ব্রিজের কাছে রাস্তার পাশে গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, রাশেদের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
