২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউমার্কেট এলাকায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর নিউমার্কেট এলাকায় বিশ্বাস বিল্ডার্সের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 12:35 AM

Updated : 23 Aug 2022, 07:07 PM

অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভবনের ষষ্ঠ তলা থেকে আগুনের সূত্রপাত। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার ব্রিগডে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিউমার্কেট থানার অপারেশন অফিসার মীর্জা মাজহারুল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন লাগার পর ১২তলা ভবনের প্রায় পুরোটাই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ধোঁয়ায় অন্তত তিনজন অসুস্থ হয়ে পড়েন।

আগুন লাগার পরপরই ভবনের বাসিন্দারা সবাই আতঙ্কিত হয়ে নিচে নেমে আসেন। আগুন পুরোপুরি নেভঅর পর তারা আবার যার যার ফ্ল্যাটে ফিরে যান।  

মীর্জা মাজহারুল জানান, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।