মুন্সীগঞ্জে ইলিশ ও জাল উদ্ধার
মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে প্রায় দুইশ’ মা ইলিশ এবং দেড় লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বলাকী এবং এর আশপাশ এলাকায় এ অভিযান চালানো হয় বলে কোস্ট গার্ড জানায়।
কোস্ট গার্ডের পেটি অফিসার সামসুর রহমান জানান, উদ্ধারকৃত জাল নারায়ণগঞ্জের পাগলায় নিয়ে যাওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জালগুলো পরে পোড়ানো হবে।
প্রজনন মৌসুমে ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।
