২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বৈঠক থেকে ১০ জামায়াতকর্মী আটক

খুলনার ডুমুরিয়ায় গোপন বৈঠক থেকে জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 12:34 AM

Updated : 23 Aug 2022, 07:07 PM

শুক্রবার উপজেলার মিকশিমিল এলাকায় রাত সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রীর ভাষণের পরে শুরু হওয়া ওই বৈঠকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় আরো ১৫ জন পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন, ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড জামায়াতের আমির তৈয়েবুর রহমান (৩৫), কর্মী ইউনুস সরদার (৩৫), ইসলাম বিশ্বাস (৩৮), মেহেদী হাসান (২৫), হাবিবুর রহমান (২৪), ইউনুস আলী (৩০), শফিকুল ইসলাম (২৫), ইলিয়াস আলী (২৩), হান্নান গাজী (৩৮) ও শামীম সরদার(২৫)।

ডুমুরিয়া থানার ওসি শাহ মোহাম্মদ আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বৈঠকে আগামী ২৫ অক্টোবরকে সামনে রেখে নাশকতরার পরিকল্পনা করা হচ্ছিলো।