২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 10:04 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

শুক্রবার বিকালে ওই সংঘর্ষ চলাকালে কয়েকটি ঘরবাড়ি ও দোকান ভাংচুর করা হয়।

ঘটনার প্রতিবাদে বিকাল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখে হাজীগঞ্জ এম সার্কাস এলাকার লোকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।        

এলাকাবাসীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মো. শাহ্জালাল মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে কিল্লারপুল এলাকায় হাজীগঞ্জ দুর্গের ভেতর শহরের তল্লা ও হাজীগঞ্জ এলাকার লোকজন ক্রিকেট খেলার আয়োজন করে। খেলার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এরপর তল্লা এলাকার লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হাজীগঞ্জ এম সার্কাস এলাকায় হামলা চালিয়ে ৭/৮টি ঘর বাড়ি ও দোকান ভাংচুর করে। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।