২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী হাসপাতালে রুটি খেয়ে অসুস্থ ১০

নরসিংদী সদর হাসপতালে শুক্রবার মেয়াদ উত্তীর্ণ রুটি খেয়ে শিশুসহ ১০ জন অসুস্থ হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 04:14 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

মাথা ও পেট ব্যথা এবং বমি হওয়ার পর ওই হাসপাতালেই তাদের চিকিৎসা দেয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শীতল চক্রবর্তী জানান, সকালের নাস্তায় দেয়া রুটি খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়। এখন সবাই নিরাপদ আছে।

ঠিকাদার মেয়াদ উত্তীর্ণ রুটি সরবরাহ করায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে  ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।