ফরিদপুরে দুর্ঘটনায় র্যাব কর্মকর্তা নিহত
ফরিদপুরে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন তার এক ভগ্নিপতি।
নিহত ফারুক হোসেন (৩৫) ফরিদপুরের নগরকান্দা থানার উপ-পরির্শক (এসআই)। তিনি র্যাব-৬ এ কর্মরত ছিলেন। তার বাড়ি রাজবাড়ি জেলার মূলঘর এলাকায়।
ফরিদপুরের কোতোয়ালি থানার এসআই নাসিরউদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার শিবরামপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, ফারুক তার ভগ্নিপতি আবু তাহেরকে নিয়ে মটরসাইকেলে করে ঝিনাইদহে যাচ্ছিলেন। শিবরামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়।
আহত অবস্থায় দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ফারুককে মৃত ঘোষণা করেন। তার ভগ্নিপতি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রাইভেটকারটি আটক করা হয়েছে বলে এসআই জানান।
