২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনা-রাজশাহী মহাসড়কে মুলাডুলি এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2013, 11:28 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

বুধবার রাত ৯টার দিকে ঈশ্বরদী উপজেলায় ওই দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাহমুদ আলীর ছেলে মতিউর রহমান মতি (৩৩) এবং পাবনার আটঘড়িয়ার কুমারগাড়ি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে রাজা (২৯)।

পাবনা হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে দ্রুতগতিতে চলা বিপরীতমুখী দুই মোটরসাইকেলের এ দুর্ঘটনায় আহতদের প্রথমে মুলাডুলি বাজারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।