২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

কুমিল্লায় সিএনজি অটোরিকশার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 08:11 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রোববার কুমিল্লার লাকসাম উপজেলার হামিরাবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমনা আক্তার (৫) হামিরাবাগ গ্রামের ইমাম হোসেনের মেয়ে।

দুর্ঘটানয় আহত সুমনার চাচাতো ভাই মাহফুজুর রহমানকে (৬) লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীপল উদ্ধৃত করে লাকসাম থানার ওসি আবুল খায়ের জানান, দুপুরে লাকসাম থেকে শ্রীয়াংগামী সিএনজি অটোরিকশাাটি উপজেলার হামিরাবাগে রাস্তার পাশে খেলার সময় দুই শিশুটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই সুমনার মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখায় যানবাহন চলাচল বন্ধ থাকে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।