২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাস ও মাহেন্দ্র সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৯ জন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 04:45 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রোববার সকালে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের উপজেলার জমিদার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জেল হোসেন (৫০) সদর উপজেলার সুলতানপুরের বাসিন্দা।

আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাসার জানান, বেলা ১১টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে দৌলতদিয়া থেকে গোয়ালন্দ মোড়গামী মাহেন্দ্র পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোফাজ্জেল মারা যায়।

এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।