২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার

সুন্দরবনের শরনখোলায় কোস্টগার্ড-বনদস্যুদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 03:37 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

শনিবার এ ঘটনার সময় কোন দস্যুকে আটক করতে না পরলেও ‘অপহৃত’ ৫ জেলেকে উদ্ধার করেছে তারা। 

উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ২টি একনলা বন্দুক, ২টি এলজি এবং বিভিন্ন ধরনের দুইশ’ গুলি বলে জানিয়েছেন মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফ. কমান্ডার আতিকুর রহমান ভুঁইয়া।

শনিবার ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত খাজুরার চর এলাকায় বনদস্যু রেজাউল ওরফে শীর্ষ বাহিনীর ১৫ থেকে ২০ জন সদস্যের সাথে এক ঘণ্টা ধরে এই বন্দুকযুদ্ধ হয়।

আতিকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাজুরার চরে দস্যুরা অবস্থান করছে  সংবাদ পেয়ে ৮/১০ জনের একটি কোস্টগার্ড দল অভিযানে যায়।  

এ সময় দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। ঘণ্টাখানেক পর দস্যুরা পিছু হটে গহীন জঙ্গলে পালিয়ে যায়।

তাদের পিছু নিয়ে ওই এলাকায় তল্লাশি চালিয়ে জেলে, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তবে, উদ্ধার হওয়া ৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করার হয়েছিল বললেও

কবে এবং কোথা থেকে তাদের অপহরণ করা হয় তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।