স্টোভ বিস্ফোরণ, গাজীপুরে ৯টি ঘর পুড়েছে
গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের মেম্বারবাড়ি এলাকায় রান্না করার স্টোভ বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডে একটি বাড়ির নয়টি কক্ষ পুড়ে গেছে।
শুক্রবার সকাল ১১টার দিকে প্রায় এক ঘণ্টার চেষ্টা করে এলাকাবাসী ও গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এ আগুন নেভায়।
এক সময় স্টোভটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে কক্ষে আগুন ধরে যায় এবং আগুন পার্শ্ববর্তী আরো ৮টি ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে রাখা সব মালামাল পুড়ে গেছে।
তবে ওই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
