২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পুলিশের দিকে শিবিরের হাতবোমা

ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হাতবোমা নিক্ষেপ করা হয়েছে। এ সময় শিবির কর্মীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত চার জন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 11:51 AM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শহরে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম বলেন, সংগঠনের সভাপতি মো. দেলাওয়ার হোসেনের মুক্তির দাবিতে সকাল ৯টার দিকে শহরের প্রেসক্লাব এলাকায় মিছিল বের করে শিবির কর্মীরা। তাদের বাধা দেয়া হলে পুলিশের ওপর হাতবোমা ও ইট-পাটকেল নিক্ষেপ করে তারা।

পরে শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

এ ঘটনায় দুই পুলিশসহ চার জন আহত হন। তবে কাউকে আটক করা হয়নি।