২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ‘বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার’ নিহত

পিরোজপুরে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত সর্দার’ নিহত হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে শহরতলীর চালনা নামাজপুর এলাকায় এ ঘটনায় তিনজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক ও কয়েকটি গুলির খোসা উদ্ধার করেছে।

ওয়াহেদ সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কালিকাঠী গ্রামের প্রয়াত আজিজ মহাজনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, ডাকাত সর্দার ওয়াহেদ তার দলবল নিয়ে চালনা নামাজপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে রাত ৩টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকার দিকে অগ্রসর হয়। পুলিশের দল চালনা ব্রিজের কাছে পৌঁছলে ট্রলার যোগে আসা ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত দল ট্রলার নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, ডাকাতের গুলিতে গোয়েন্দা পুলিশের সদস্য রাসেল, মহিউদ্দিন ও মনির আহত হয়েছে।

সদর থানার উপপরিদর্শক আসাদুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওয়াহেদের গুলিবিদ্ধ মৃতদেহ এবং একটি দেশি বন্দুক ও কয়েকটি গুলির খোসা উদ্ধার করেছে।

লাশ সকালে সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি জানান।