২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের পরীক্ষা শুরু বুধবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের চতুর্থ বর্ষের সম্মান পরীক্ষা শুরু হচ্ছে বুধবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 07:28 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

দেশের ১৩৫টি কেন্দ্রে ২০৫টি কলেজের এক লাখ তিন হাজার ৭৯২ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার সব প্রস্তুতি শেষ হয়েছে।

সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের ক্যাম্পাসে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

৯২৯১০১৭, ৯২৯১০৩১ টেলিফোন এবং ৯২৯১০৪৪ নম্বরে ফ্যাক্স করে এই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে।